কবর থেকে তোলা হলো পুলিশ কর্মকর্তার মরদেহ


প্রকাশিত: ১২:৪৩ ৩১ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষে ঢাকার বনশ্রীতে নিহত হন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওসি মাসুদ পারভেজ ভূঁইয়া। তাকে দাফনের ৯ দিন পর মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মাজেদুর রহমান।
তিনি বলেন, পিবিআইয়ের একটি টিম কবর থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পুলিশ কর্মকর্তা মাসুদ পারভেজের মরদেহ উত্তোলন করে। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।
এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় নিহত হন ওসি মাসুদ। এ ঘটনার একদিন পর গত ২০ জুলাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী কালান্দর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবদুল জব্বার ভূঁইয়ার ছেলে ও নারায়ণগঞ্জ পিবিআইয়ে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মেরিনা আক্তার বীণা বাদী হয়ে ঢাকা খিলগাঁও থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের




