কালকিনী থেকে এসে খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন ১১০ বছরের বৃদ্ধ


প্রকাশিত: ০৪:৫১ ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুরের কালকিনী থেকে আসেন ১১০ বছরের বৃদ্ধ মৌলভী আব্দুর রশিদ। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার সড়কে তার দেখা মিলেছে।
মৌলভী আব্দুর রশিদ বলেন, “আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর তার জানাজায়ও অংশগ্রহণ করেছি। এখন খালেদা জিয়ার মৃত্যুতে তার দেশপ্রেম এবং নৈতিকতা দেখে আমি মুগ্ধ। তিনি কখনও নৈতিকতাকে বিসর্জন দেননি।”
নিজের বয়স ১১০ বছর উল্লেখ করে তিনি আরও বলেন, “খালেদা জিয়া হাজারও জেল-জুলুমের শিকার হয়েও কখনও আপস করেননি। তার মতো নেত্রী বাংলাদেশে আর জন্ম নেবে বলে মনে হয় না। বাংলাদেশ খাঁটি একজন দেশপ্রেমিক হারালো। জানাজায় অংশ না নিলে আফসোস হতো, তাই এই বয়সেও আমি এসেছি।”
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বেলা ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়। মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ৩ মিনিটে শুরু হওয়া জানাজায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমামতি করেন।
জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকায় লাখো মানুষের ঢল নেমে আসে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- ইসরাইলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ
- হরমুজ প্রণালীতে ভেঙে পড়ল ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন!
- ট্রাম্পেকে নিয়ে ব্যঙ্গ করায় ইরান ঘনিষ্ঠ চ্যানেল বন্ধ করল ইউটিউব!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
- গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ বহু
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: “আমাদের তাদের দরকার নেই” মিত্রদের ‘না’ বলায় কড়া বার্তা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





