দুর্গাপুর সাংবাদিক সমিতির নতুন কমিটি নির্বাচিত: সভাপতি কলি, সম্পাদক সজীব


প্রকাশিত: ১২:২৩ ১২ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি গঠিত হয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর সাংবাদিক সমিতির মিলনায়তনে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলি। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস টি বাংলা টেলিভিশন-এর দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম সজীব।
এছাড়াও, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পলাশ সাহা।
আগামী দুই বছরের জন্য দুর্গাপুর সাংবাদিক সমিতি পরিচালনায় গুরুত্বপূর্ণ অন্য দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ডেন্টিস্ট মাওলানা আলী উসমান (দৈনিক খোলা কাগজ প্রতিনিধি)
কোষাধ্যক্ষ: মো. আদনানুর রহমান (দৈনিক আলোকিত সকাল প্রতিবেদক)
নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কবি সজীম শাইন, সদস্য সচিব সাংবাদিক মামুন রণবীর, এবং সদস্য মো. ইয়াসিন মিয়া।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কবি সজীম শাইন জানান, এই নির্বাচনে ১৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে: ওয়ালী হাসান কলি সাত ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলোয়ার হোসেন তালুকদার পান পাঁচ ভোট। একটি ভোট বাতিল হয়।
সাধারণ সম্পাদক পদে: শফিকুল আলম সজীব আটটি ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রাজেশ গোৗড়, যিনি পান পাঁচটি ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে: পলাশ সাহা নয় ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর আলম পান চারটি ভোট।
নবগঠিত এই কমিটি আগামী দুই বছর দুর্গাপুর সাংবাদিক সমিতির নেতৃত্ব দেবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- আট বছর পর সিনেমায় ফিরছেন প্রীতি জিনতা, বললেন কেন ছিলেন আড়ালে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!



