নেত্রকোণায় অগ্নিকাণ্ডে দুই ঘর পুড়ে ছাই,দগ্ধ হয়েছেন এক বৃদ্ধা


প্রকাশিত: ০৪:৩৭ ২০ অক্টোবর ২০২৫
নেত্রকোণার দুর্গাপুরে রবিবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন।
ঘটনা ঘটেছে পৌর শহরের সাধুপাড়া এলাকায় ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে। স্থানীয়দের মতে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা এবং ঘরের সীমাবদ্ধতার কারণে প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার ঘরের আসবাবপত্র, জামাকাপড়, বই-খাতা, নথিপত্রসহ সবকিছুই আগুনে পুড়ে গেছে। পাশের সঞ্জয় সরকারের নতুন নির্মিত বাড়ির থাই সিলিং, বৈদ্যুতিক ফ্যান ও লাইটসহ বিভিন্ন সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মনজুর ফরাজী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। টিনশেড ঘর হওয়ায় পানি আগুনের মূলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ, আল্লাহর রহমতে আশপাশের বাড়িগুলো বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”
এই অগ্নিকাণ্ডে দুই পরিবারের স্বপ্ন ভেঙে গেছে, তবে আশপাশের মানুষের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়িয়ে যাওয়া গেছে।
এমএনবিডি/তোফায়েল আলম
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা


