প্রশ্নপত্র ফাঁসের প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো :গ্রেপ্তার জাহিদ খান


প্রকাশিত: ০৫:৫৭ ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রশ্নপত্র ফাঁসের প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো :গ্রেপ্তার জাহিদ খান
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগে মো. স্বাধীন মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং আটটি সিম কার্ড জব্দ করা হয়।
সৈয়দ হারুন অর রশিদ জানান, ডিবির সাইবার ক্রাইম দল সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের সময় “জাহিদ খান” নামে একটি ফেসবুক আইডিতে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের পোস্ট দেখতে পায়। এর মধ্যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের এমসিকিউ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার “১০০ শতাংশ কমন অরিজিনাল কপি” দেওয়ার ঘোষণা ছিল।
গ্রেপ্তার করা স্বাধীন স্বীকার করেছেন যে, তিনি ভুয়া প্রোফাইল ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা নিতেন এবং পরবর্তীতে যোগাযোগ বন্ধ করতেন। এভাবে তিনি বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার আরও জানান, গ্রেপ্তার স্বাধীনের ফেসবুক অ্যাকাউন্টের বায়োতে লেখা ছিল, “টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দেই। হেল্প লাগলে ইনবক্স করুন।”
ডিবি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং গ্রেপ্তারের পর আরও তদন্ত চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’



