দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভূঞাপুর (টাঙ্গাইল)


প্রকাশিত: ০৪:৩৭ ১৭ জুলাই ২০২৪
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় তারা ওই মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর সড়ক থেকে সরে যান তারা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন।

এদিকে মহাসড়কে পরিবহন চলাচল না করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো সেতুর ওপর আটকে যায়। ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা।
এর আগে সকালে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেতু এলাকায় জড়ো হন। জোকারচর থেকে শিক্ষার্থীদের একটি মিছিল সেতু গোলচত্ত্বর এলাকায় আসার সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার সামনে পুলিশি বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে মিছিলটি গোলচত্ত্বরে আসে।
শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতি সংস্কার করা হোক। এছাড়া নিরীহ শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার চাই। যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা একত্রিত মহাসড়কের গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়েছিল। তাদেরকে মহাসড়ক ছেড়ে দেয়ার জন্য বলা হয়। পরে তারা মহাসড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- নড়াইলে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- সেভ দ্য চিলড্রেনে কোঅর্ডিনেটর পদে নিয়োগ
- ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার
- মিথ্যা বলতে পারি না”-অন্যের সিনেমার টেস্ট স্ক্রিনিং এড়িয়ে চলেন আমির খান
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
- ফজরের নামাজ শেষে ইমামের মোটরসাইকেল নিয়ে রেখে গেল সাইকেল!
- বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশের মিলছে অতিরিক্ত ৩৫ কোটি ডলার
- পরকীয়া প্রেমিকের সহায়তায় শ্বশুরবাড়িতে ডাকাতির অভিযোগ, গ্রেপ্তার প্রবাসীর স্ত্রী
- জামায়াতে যোগের একদিন পর বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি, দল শক্তিশালী হওয়ার প্রত্যাশা
- কাঁঠালের ভেতরে লুকিয়ে ফেনসিডিল পাচার, যশোরে যুবক গ্রেপ্তার
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন




