মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাং লিডার নয়নসহ আটক ৪, উদ্ধার দেশীয় অস্ত্র ও ককটেল


প্রকাশিত: ০১:০৩ ৭ আগস্ট ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে কিশোর গ্যাং প্রধান মো. নয়ন (২০) ও তার তিন সহযোগীকে আটক করেছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, চাপাতি, সামুরাই, ছুরি এবং দুইটি ককটেল বোমা।
আটক অপর তিন সহযোগী হলেন—মো. হৃদয় (২৬), মো. মেহেদি হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় নয়ন ও তার কিশোর গ্যাংকে দেশীয় অস্ত্র হাতে শোডাউনের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার ঘটনাও ধরা পড়ে, যা পরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
ওই ঘটনার পর থেকেই সেনাবাহিনী নয়নের গতিবিধি পর্যবেক্ষণ করছিল তথ্যপ্রযুক্তির সহায়তায়। অবশেষে বৃহস্পতিবার রাত ৪টার দিকে নয়নের অবস্থান শনাক্ত করে প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিন সহযোগীকে আটক করা হয় এবং তাদের বিভিন্ন আস্তানায় তল্লাশি চালানো হয়। অভিযানে বিপুল দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা এলাকায় প্রভাব বিস্তার করতে নিরীহ লোকজনকে ভয়ভীতি দেখাত এবং আহত করত। পাশাপাশি চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
আটক চারজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা



