আমতলীতে এক দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন।


প্রকাশিত: ০২:৪৭ ৫ অক্টোবর ২০২৪
নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবন যাত্রার মান উন্নয়ন এখন সময়ের দাবী। এরই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার বেতন কাঠামো ১০ম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে আমতলী উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনের আয়োজন করেন। শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে আমতলী উপজেলা সমন্বয় কমিটির আহবায়ক সহিদুল ইসলাম ঝন্টু সভাপতিত্ব করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি একে এম জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান জাকির খান, আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল আলম। আমতলী উপজেলা গ্রেড সমন্বয় কমিটির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খান, চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি আমতলী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম, শিক্ষকবৃন্দ খাদিজা বেগম, রেজাউল করিম রেজা, মো. মামুনুর রশীদ, আব্দুল্লাহ আল মামুন, সায়মা আক্তার,,দীপংকর কান্তি, খলিলুর রহমান, নারগিস পারভীন, মাসুম বিল্লাহ রুবেল, তহসিল আকন, সোনিয়া আক্তার, মাকসুদা শিল্পী , ফেরদৌস আলম রাসেল । মানববন্ধনে উপজেলার কয়েক শত শিক্ষক অংশ গ্রহন করেন।
শিক্ষকদের দাবির যৌক্তিকতার প্রশ্নের জবাবে তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে উন্নীত করা এখন সময়ের দাবী। ৮ম শ্রেণী পাশ একজন সরকারী ড্রাইভার পান ১২তম গ্রেডে বেতন অথচ যেখানে স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান ১৩ তম গ্রেডে বেতন! এমন বৈষম্যের অবসান চান আন্দোলনরত শিক্ষকবৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান



