নিখোঁজের দুই দিন পর মিলল অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ


প্রকাশিত: ০৬:০০ ৭ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের দুই দিন পর মুঞ্জিল শেখ (৫০) নামের এক অটোভ্যানচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোভ্যানচালক মুঞ্জিল দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত-পা বাঁধা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, আজ (শনিবার) সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে একটি ইটভাটায় হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পরে আছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ট্রাম্পের হুঁশিয়ারি: ‘চুক্তি না করলে ধ্বংস হয়ে যাবে ইরান’
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি





