বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ আর্জেন্টিনার জন্য, চোটে এমিলিয়ানো মার্টিনেজ নিয়ে শঙ্কা

প্রকাশিত: ১২:১৯ ২৩ মে ২০২৬
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৯ দিন বাকি। ঠিক এমন সময় বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আঙুলে চোট পাওয়ায় টুর্নামেন্টের শুরুর ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, ইউরোপা লিগ ফাইনালের আগের অনুশীলনে ডান হাতের অনামিকায় আঘাত পান এই আর্জেন্টাইন গোলরক্ষক। চোট নিয়েই অ্যাস্টন ভিলার হয়ে ফ্রাইবুর্গের বিপক্ষে মাঠে নামলেও বিষয়টি এখন আরও গুরুতর আকার নিয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্টিনেজের পুরোপুরি সেরে উঠতে অন্তত ২০ দিন সময় লাগতে পারে। আর বিশ্বকাপ শুরু হবে ১১ জুন থেকে, যেখানে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে।
তবে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ম্যাচের আগেই তার ফিট হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও বিষয়টি নিশ্চিত নয়। ফলে দল তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না।
এদিকে প্রস্তুতি ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মার্টিনেজকে বিশ্রামে রাখা হতে পারে।
অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিকল্প গোলরক্ষক হিসেবে রিভার প্লেটের সান্তিয়াগো বেলত্রানকে প্রস্তুত রাখার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘ক্লারিন’।
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে মার্টিনেজের চোট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




