“ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল”


প্রকাশিত: ১২:৩১ ৫ ফেব্রুয়ারী ২০২৬
বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তান কোনোভাবেই ভারতের সঙ্গে খেলবে না। তিনি বলেছেন, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয় এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব।
পাকিস্তানের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার তিনি ফেসবুকে লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান।” পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ কোটসও তুলে ধরেছেন।
শাহবাজ শরিফ আরও বলেন, ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেছেন, “আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি। এটি একটি উপযুক্ত ও ন্যায্য সিদ্ধান্ত।”
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার তাদের ক্রিকেট দলকে ভারতে পাঠাতে রাজি হয়নি এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলংকায় খেলার প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি বোর্ড সভায় প্রস্তাবটি সমর্থন না পাওয়ায় বাতিল হয়ে যায়। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।
পাকিস্তান টুর্নামেন্টে বাংলাদেশকে সমর্থন করার মনোভাব এবার ভারত ম্যাচ বয়কটের মাধ্যমে স্পষ্ট করেছে। আন্তর্জাতিক ক্রিকেট মহলে এটি দুই দেশের রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া



