ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে জিম্বাবুয়ের রাজা


প্রকাশিত: ০৭:০৫ ৩ সেপ্টেম্বর ২০২৫
আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা শীর্ষে উঠেছেন। শ্রীলঙ্কা সিরিজে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ফলে তিনি দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করার পাশাপাশি প্রথম ওয়ানডেতে একটি উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ের দল দুটি ম্যাচ হারে গেলেও রাজার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল নজরকাড়া।
রাজা ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৯২) ও আজমাতউল্লাহ ওমরজাই (২৯৬)-কে পেছনে ফেলে অলরাউন্ডার তালিকার শীর্ষে পৌঁছেছেন। ব্যাটিং র্যাংকিংয়েও রাজা ২২তম স্থানে উঠে এসেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের নায়ক পাথুম নিশাঙ্কা ৭ ধাপ এগিয়ে ১৩তম স্থানে অবস্থান করছেন। আরেক লঙ্কান ক্রিকেটার জানিথ লিয়ানাগে উন্নতি করে এখন ২৯তম স্থানে। বোলিং র্যাংকিংয়ে শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৩১তম ও দিলশান মাদুশাঙ্কা ৫২তম স্থানে উঠে এসেছেন।
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ বোলিং র্যাংকিংয়ে শীর্ষের অবস্থান আরও মজবুত করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট তুলে তার রেটিং বেড়ে হয়েছে ৬৯০। সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে এবং ইংল্যান্ডের জফরা আর্চার ১৯তম স্থানে উন্নতি করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



