নিয়ম ভাঙায় এক ম্যাচ নিষিদ্ধ মেসি ও আলবা


প্রকাশিত: ১০:৫৮ ২৬ জুলাই ২০২৫
লিওনেল মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে মেজর লিগ সকার (এমএলএস)। গত সপ্তাহে অনুষ্ঠিত অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে অনুষ্ঠিত এমএলএস অল-স্টার ম্যাচে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল এমএলএস অল-স্টার দল। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রদর্শনী ম্যাচে ছিলেন না দুই তারকা খেলোয়াড় — লিওনেল মেসি ও জর্দি আলবা।
এমএলএস এক বিবৃতিতে জানায়, "লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি পূর্বানুমোদন ছাড়া অল-স্টার গেমে অংশ না নেন, তাহলে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।"
ফলে ইন্টার মায়ামির হয়ে শনিবার ঘরের মাঠে সিএফ সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না মেসি ও আলবা।
এমএলএস কমিশনার ডন গারবার বলেন,"মেসিকে নিষিদ্ধ করা ছিল একটি কঠিন সিদ্ধান্ত। আমি জানি, লিওনেল মেসি এই লিগকে ভালোবাসেন। আমি মনে করি না, মেসির চেয়ে কেউ এমএলএসের জন্য বেশি কিছু করেছেন। আমি তার ক্লাব ইন্টার মায়ামির প্রতি কমিটমেন্টকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের অল-স্টার ম্যাচের বিষয়ে দীর্ঘদিনের নীতি রয়েছে, যা আমাদের মানতেই হয়েছে।"
আর্জেন্টাইন কিংবদন্তি মেসি এবারের এমএলএস মৌসুমে ১৮ ম্যাচে ১৮টি গোল করেছেন। তার দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ আলবা খেলেছেন ১৯টি ম্যাচ। ইন্টার মায়ামির হয়ে তারা দুজনই ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন, যেখানে তারা প্যারিস সেন্ট জার্মেইনের কাছে হেরে বিদায় নেয়।
ক্লাব বিশ্বকাপের পর জুলাই মাসে ইন্টার মায়ামি পাঁচটি ম্যাচ খেলেছে এবং সেখানে মেসি একাই করেছেন আটটি গোল।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো বলেন,"মেসির শরীরে স্বাভাবিক ধরণের ক্লান্তি দেখা গেছে। কারণ, গত কিছুদিনে ওকে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। খেলোয়াড়দের সবসময়ই কিছু না কিছু অস্বস্তি থাকে, বিশেষ করে যখন তারা তিন দিন পরপর খেলছে।"
সূত্র: বিবিসি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম




