বিয়ে ছাড়াই আবারও পিতা হচ্ছেন নেইমার, আসছে চতুর্থ সন্তান!


প্রকাশিত: ০৩:৪৬ ৫ মে ২০২৫
ফুটবল মাঠে যতটা না আলোচনায়, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই বিতর্ক ও কৌতূহলের কেন্দ্রবিন্দু ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ক্যারিয়ারজুড়ে একের পর এক ইনজুরিতে জর্জরিত এই ফরোয়ার্ড বর্তমানে মাঠের বাইরে থাকলেও, ব্যক্তিগত জীবনের নাটকীয়তা যেন থামছেই না। সবশেষ খবর—বিয়ে না করেও চতুর্থ সন্তানের অপেক্ষায় রয়েছেন নেইমার!
৩৩ বছর বয়সী এই ফুটবলার এখনও পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হননি। কিন্তু প্রেম, বিচ্ছেদ আর সন্তান—এসব মিলিয়ে তাঁর ব্যক্তিগত জীবন যেন এক নাটকীয় প্রেমকাহিনী! নেইমারের জীবনে প্রেম এসেছিল একাধিকবার, আর প্রতিবারই থেকে গেছে চিহ্ন—একটি করে সন্তান।
নেইমারের প্রেমজীবনের শুরুটা হয় টিনএজ বয়সে, কারোলিনা দান্তাসের সঙ্গে। ২০১১ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান দাভি লুকা। যদিও প্রেমে ইতি টানলেও, পিতৃত্বের দায়িত্বে কোনো ঘাটতি রাখেননি নেইমার। এখনও পর্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন কারোলিনার সঙ্গে—ছেলের জন্মদিন উদযাপন থেকে শুরু করে একসঙ্গে ছুটি কাটানো পর্যন্ত, সবই চলেছে সুন্দরভাবে।
পরবর্তী অধ্যায়ে নেইমারের জীবনে আসে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও স্টাইল আইকন ব্রুনা বিয়ানকার্দি। তাদের সম্পর্কের রসায়ন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ২০২৩ সালের অক্টোবরে এই দম্পতির ঘর আলো করে আসে কন্যাসন্তান মাভি। কিন্তু এরপরেই ঘটে বিচ্ছেদ। তবে সম্পর্কের পট পরিবর্তন ঘটে ২০২৪ সালের শেষে—আবারও এক হন ব্রুনা ও নেইমার। কারণ, আসছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান, যা নেইমারের চতুর্থ সন্তান হিসেবে গণ্য হচ্ছে।
এরই মধ্যে ২০২৪ সালের মাঝামাঝি জানা যায়, ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লি-র কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা হেলেনা। গুঞ্জন রয়েছে, তখন ব্রুনার সঙ্গে বিচ্ছেদ চলছিল, আর হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকাকালীন সময়েই নেইমার জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে।
হেলেনার জন্ম ঘিরেও তৈরি হয় নানা নাটক। নেইমার প্রথমে ডিএনএ টেস্ট দাবি করলেও, সেটি আদৌ হয়েছে কি না, তা নিশ্চিত নয়। বর্তমানে অ্যামান্ডার সঙ্গে নেইমারের কোনো সম্পর্ক নেই। এমনকি সোশ্যাল মিডিয়াতেও একে অন্যকে ‘আনফলো’ করে রেখেছেন তারা। তবে কন্যা হেলেনা-র দায়িত্ব পালনে নেইমার যথেষ্ট সচেতন বলেই জানা গেছে।
এই মুহূর্তে ব্রুনা বিয়ানকার্দির গর্ভে নেইমারের চতুর্থ সন্তান বেড়ে উঠছে। যদিও বিয়ে এখনও করেননি তিনি, তবে নেইমারের পিতৃত্বজীবন বেশ রোমাঞ্চকর ও বহুমাত্রিক।
প্রেম, ইনজুরি, সন্তান—নেইমারের জীবনে যেন চলছে এক আধুনিক রূপকথার গল্প। ফুটবল মাঠে না হোক, ব্যক্তি জীবনে নেইমার সবসময়ই রয়েছেন শিরোনামে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




