নিবন্ধন ফিরে পেলো বাংলাদেশ জামায়াতে ইসলামী!


প্রকাশিত: ০৪:৩১ ১ জুন ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। আজ রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে দলটি আবারও বৈধ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল।
রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনকে অবিলম্বে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। তবে দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট একটি রিট মামলার রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে। এই রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল করলেও মূল আইনজীবীর অনুপস্থিতির কারণে ২০২৩ সালের নভেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজ করে দেন।
পরে জামায়াতে ইসলামী খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার জন্য ২০২৪ সালের ১ সেপ্টেম্বর আবেদন করে। সর্বোচ্চ আদালত সে আবেদন মঞ্জুর করে শুনানির আদেশ দেয়। ২০২৫ সালের ১২ মার্চ শুনানি শুরু হয় এবং ১৪ মে শুনানি শেষ হয়। আজ ১ জুন আপিল বিভাগ এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করে।
আদালতে জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। অন্যদিকে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম।
রায় ঘোষণার সময় আদালতে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ অনেকে।
এর আগে, ২০২৪ সালের ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করে। তবে ২৮ আগস্ট সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, ফলে দলটি আবারো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পায়।
এই রায়ের ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনি ও সাংগঠনিক কাঠামো পুনর্বহাল হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লেবাননে নিহত প্রতিরক্ষা সদস্যদের জানাজায় শোকাহত মানুষের ঢল
- ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
- ইরানের ইউরেনিয়াম পেতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবেন পুতিন, দাবি ট্রাম্পের
- রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- ইতিবাচক পরিবর্তন না এলে জেন-জি আবার অভ্যুত্থানে নামতে পারে: পরিবেশমন্ত্রী
- হঠাৎ সেন্টমার্টিনের আকাশে রহস্যময় বিদেশী ড্রোন! কী ঘটতে যাচ্ছে?





