প্রিপেইড মিটার অপসারণসহ সাত দফা দাবিতে নাটোরে নেসকো কার্যালয় ঘেরাও


প্রকাশিত: ০৪:২৮ ২০ আগস্ট ২০২৪
নাটোরে প্রিপেইড মিটার অপসারণসহ সাত দফা দাবিতে জেলার বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা। আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের আলাইপুর এলাকায় অবস্থিত ওই কার্যালয় ঘেরাও করা হয়। দাবি পূরণে সেনা কর্মকর্তার আশ্বাসের পর সেখান থেকে সরে যান তাঁরা।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নাটোর নেসকোর কার্যালয় ঘেরাও কর্মসূচি আহ্বান করা হয়। এতে সাড়া দিয়ে আজ সকাল ১০টা থেকে ছাত্রদের পাশাপাশি কয়েক শ সাধারণ মানুষ কার্যালয়টির প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন।
পরে বেলা ১১টা দিকে কার্যালয়টির আশপাশে ব্যাপক উপস্থিতি দেখা যায়। ওই সময় নেসকোর নানা অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন ছাত্র-জনতা। এতে নেসকো কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। তাঁদের নিরাপত্তা নিশ্চিতে সেখানে সেনা ও পুলিশ সদস্যরা অবস্থান নেন।
নাটোর সদর উপজেলার দায়িত্বরত সেনা ক্যাপ্টেন সাদাদ সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বলেন, ছাত্র-জনতার সাত দফা যৌক্তিক। এসব দাবি পূরণ করার জন্য নেসকোকে বলা হয়েছে। তারা কিছু সময় চেয়েছে। এ জন্য আন্দোলনকারীদের কাছে তিনি সাত দিন সময় চান।
হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বলেন, ‘সবার অজ্ঞাতে নেসকো কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নানা ধরনের অবৈধ সার্ভিস চার্জ কাটছে। তাই সবার আগে প্রিপেইড মিটার অপসারণ করতে হবে।’
নেসকো নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিশাল আগারওয়াল জানান, ছাত্র-জনতার দাবিসমূহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সমাধানের জন্য সময় প্রয়োজন। গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী




