এবার বিমানের এমডিসহ মন্ত্রণালয় থেকে আসা কর্মকর্তাদের পদত্যাগ দাবি

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৩:১৬ ৮ আগস্ট ২০২৪
এবার বিমানের এমডিসহ মন্ত্রণালয় থেকে আসা কর্মকর্তাদের পদত্যাগ দাবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) বিভিন্ন মন্ত্রণালয় থেকে ডেপুটেশনে আসা কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। এ ছাড়া, বিমানের হেল্পার পদের কর্মচারীরাও চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুর্মিটোলা কার্যালয়ে কর্মরতদের মধ্যে চরম অসন্তোষ দেখা গেছে। একই সঙ্গে দুটি দাবিতে আন্দোলন ও বিক্ষোভ হচ্ছে।
বিমান বাংলাদেশ সূত্র জানায়, বিমানের এমডিসহ মিনিস্ট্রিয়াল সব কর্মকর্তাকে বিমান থেকে বের হতে বলা হয়েছে। যদিও এখন ঊর্ধ্বতন কর্মকর্তা কেউই অফিসে নেই। তারা সবাই ড. ইউনূসকে রিসিভ করতে বিমানবন্দরে গেছেন।
এ ছাড়া, বিমানের দুই কর্মকর্তার রুমে তালা দিয়ে দেওয়া হয়েছে। তারা হচ্ছেন- বিমানের জিএম (অ্যাডমিন) রওশান ও লিগ্যাল বিভাগের রাশেদ মেহের চৌধুরী।
এদিকে রাজধানীর আগারগাঁওয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। সকাল থেকেই এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ করতে দেখা গেছে।
বিক্ষোভে চেয়ারম্যানকে বরখাস্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন কর্মচারীরা। তাদের দাবি, এনবিআর চেয়ারম্যান এতদিন কর্মচারীদের ওপরে জুলুম-অবিচার করেছেন। নিজের ইচ্ছেমতো পদোন্নতি ও নিয়োগ দিয়েছেন। যোগ্যতা থাকার পরও অনেক কর্মচারী পদোন্নতি বঞ্চিত হয়েছেন। আমরা তার পদত্যাগ ও বিচার দাবি করছি।
যদিও গতকাল থেকেই গুঞ্জন রয়েছে এনবিআর চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তবে এখনও অফিসিয়াল কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেনি। সর্বশেষ গত ৬ আগস্ট এনবিআর চেয়ারম্যান অফিসে আসেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




