মেট্রো স্টেশনের নিচে ‘বো'মা সদৃশ’ বস্তু: মিরপুর ও ফার্মগেটে চরম আতঙ্ক


প্রকাশিত: ০১:৩৯ ১ আগস্ট ২০২৬
রাজধানীর ব্যস্ততম দুটি এলাকা মিরপুর ১০ নম্বর এবং ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে হঠাৎ এই খবরের পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোর পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশেষ অপরাধ দমন বিভাগের অতিরিক্ত কমিশনার শামসুল হক জানান, একই সময়ে ঢাকার দুটি পৃথক স্থানে বোমা সদৃশ বস্তুর উপস্থিতি টের পাওয়া যায়। এর একটি শনাক্ত করা হয়েছে মিরপুর ১০ নম্বরে এবং অন্যটি তেজগাঁও থানা সংলগ্ন ফার্মগেট এলাকায়। বিষয়টি জানার পরই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ও বিশেষজ্ঞ দল তাত্পক্ষণিকভাবে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জানান, সংবাদ পাওয়ার পরপরই তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের দক্ষ বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ঘিরে রেখেছেন এবং তা নিবিড়ভাবে পরীক্ষা-সংরক্ষণ করছেন।
অবশ্য উদ্ধার হওয়া বস্তুগুলো আদৌ কোনো সক্রিয় বিস্ফোরক কি না, তা নিয়ে এখনই কোনো স্পষ্ট মন্তব্য করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা। পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় জানিয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। বর্তমানে দুটি স্থান ও তার চারপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




