পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা


প্রকাশিত: ১১:৪৮ ১৪ জুলাই ২০২৬
দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা দেখা দিলেও চট্টগ্রামসহ পাঁচ জেলা ছাড়া অন্য সব জায়গায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের বাড়তি সময় হাতে রেখে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রামসহ বন্যাকবলিত পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুসারে ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা নির্ধারিত রুটিনে নেওয়া হবে।
চলমান দুর্যোগ পরিস্থিতির কারণে দেশের সব জেলার পরীক্ষা স্থগিত রাখার দাবি উঠলেও সেটিকে বাস্তবসম্মত মনে করছে না আন্তঃশিক্ষা বোর্ড। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
বোর্ডের মতে, বারবার পরীক্ষা পেছানো হলে ফল প্রকাশের সময়সূচি, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি নির্দিষ্ট এলাকার পরিস্থিতি বিবেচনা করে দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা একসঙ্গে স্থগিত রাখাও সম্ভব নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে কোনো এলাকায় বন্যা, পাহাড়ি ঢল বা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনির্ভরযোগ্য তথ্যের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কে যানজট, গণপরিবহন সংকট এবং যাত্রায় বিলম্ব হতে পারে। এ কারণে পরীক্ষার্থীদের স্বাভাবিক সময়ের তুলনায় আগে বাসা থেকে বের হতে এবং নিরাপদ পথে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল




