ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িতে, উপাসনালয়ে হামলা হচ্ছে, সমর্থন করি না: সারজিস আলম

সারজিস আলম ফাইল ছবি

প্রকাশিত: ০১:৪৯ ৬ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িতে, ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যাঁরা রয়েছেন তাঁদের বাড়িতেও হামলা হচ্ছে। সমর্থন করি না।’
আজ মঙ্গলবার যমুনা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সংখ্যালঘু জনগোষ্ঠীসহ, আওয়ামী লীগের নেতা-কর্মী, থানা, পুলিশের ওপর হামলা চলছে। বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। গণমাধ্যম কার্যালয়েও ভাঙচুর চলেছে।
সারজিস আলম বলেছেন, তাঁদের আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়। তাঁরা নির্যাতন প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন।
তিনি আরও বলেন, ‘ছাত্র সমাজের এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়। আন্দোলনটি নির্যাতন প্রথার বিরুদ্ধে । একজন নির্যাতক গিয়েছে, আরেকজন এসে বসবে সেটা কখনো হতে দেব না ,সমর্থনও করি না। সেই জায়গায় এই প্রচেষ্টা করলে সেগুলো আমরা জানতে পারছি। ব্যবস্থা নেব।’
সারজিস বলেন, ‘ছাত্রসমাজ খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানাবে। খুব দ্রুত যেন নির্বাচন দেওয়া হয়। দেশে যেন ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়। তাঁদের মাধ্যমে দেশ চলবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




