সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি


প্রকাশিত: ১২:০৫ ৬ জুন ২০২৬
দেশের বিভিন্ন সীমান্তে গত ২৪ ঘণ্টায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে হওয়া ৮টি পৃথক পুশইন প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদার ও কঠোর অবস্থানের মাধ্যমে এসব অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়।
বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। দেশের সীমান্ত সুরক্ষায় সংস্থাটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এলাকার যাদবপুর সীমান্তে তিনজনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এলাকায় ১৭ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধ করা হয়।
এছাড়া তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীনে বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ২১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দিঘলটারী ও দুর্গাপুর সীমান্তে আরও ১১ জনকে পুশইন করার চেষ্টা প্রতিহত করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে নিয়ে আসার চেষ্টা হলে বিজিবি দ্রুত ব্যবস্থা নেয়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম এলাকায় আগে থেকে জড়ো করা ১৬-১৭ জনকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকায় বিজিবি নজরদারি আরও জোরদার করেছে।
বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




