দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪৪ ২৩ মে ২০২৬
প্রধানমন্ত্রী দেশের তৈরি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) পরিদর্শন করেছেন এবং দেশীয় অটো শিল্পের অগ্রগতির প্রশংসা করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি একাধিক বৈদ্যুতিক যানবাহন তিনি সরেজমিনে দেখেন। এ সময় তিনি একটি এসইউভি এবং একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করেন।
নির্মাতা প্রতিষ্ঠান জানায়, এটি দেশের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক ভেহিক্যাল উৎপাদন উদ্যোগ, যেখানে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যানবাহনগুলো ব্যাটারিচালিত হওয়ায় জ্বালানি তেলের প্রয়োজন নেই এবং চলাচল ব্যয়ও তুলনামূলক কম।
প্রধানমন্ত্রী জানান, নিরাপত্তা ও মান নিশ্চিত করে দেশীয়ভাবে এই ধরনের যানবাহন উৎপাদন করা গেলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
কার্যালয়ে আনা হয়েছিল এসইউভি, কাভার্ড ভ্যান, ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেলসহ কয়েকটি ইভি মডেল। পরিদর্শনের পর তিনি প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং উৎপাদন ও বাজার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, কাঁচামাল আমদানির ওপর শুল্ক সুবিধা পেলে দেশে কম খরচে ইভি উৎপাদন সম্ভব হবে। অন্যদিকে ব্যবস্থাপনা পরিচালক বলেন, আন্তর্জাতিক মান বজায় থাকায় ভবিষ্যতে এসব গাড়ি রপ্তানিরও সম্ভাবনা রয়েছে।
নির্মাতাদের তথ্য অনুযায়ী, কিছু মডেলের এসইউভি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম, আর ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে পারে।
পরিদর্শনকালে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




