পশুর হাটে চাঁদাবাজি বন্ধে চালু হচ্ছে হটলাইন


প্রকাশিত: ০৮:২৯ ১২ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে চাঁদাবাজি বন্ধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এ জন্য চালু করা হচ্ছে বিশেষ হটলাইন। তিনি চাঁদাবাজির যেকোনো তথ্য ১৬৬১১৩ নম্বরে জানানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহার আগে ও পরে মোট সাতদিন পুলিশ সদরদপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। এছাড়া দেশের সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন করা হবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নিরাপদ পরিবেশে পশু কেনাবেচা করতে পারেন। তিনি বলেন, ঈদের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে। একই সঙ্গে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া ঈদের আগেই সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছে BGMEA ও BKMEA।
সম্প্রতি ডা. শফিকুর রহমান অভিযোগ করেছিলেন, চাঁদাবাজির কারণে বাজারে পণ্যের দাম বাড়ছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গত ৩০ এপ্রিল থেকে দেশজুড়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




