কর্ণফুলী টানেল ও মেট্রোরেলসহ মেগা অবকাঠামো ভেঙ্গে ফেলা উচিত: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন


প্রকাশিত: ০৮:৩৪ ৮ ফেব্রুয়ারী ২০২৬
ঋণের টাকায় নির্মিত অপ্রয়োজনীয় মেগা অবকাঠামো দেশের অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, অর্থনৈতিকভাবে অকার্যকর এমন প্রকল্প প্রয়োজনে ভেঙে ফেলার দৃষ্টান্তও তৈরি করা উচিত। বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, কর্ণফুলী টানেল কিংবা মেট্রোরেলের মতো বড় প্রকল্প বাস্তবায়নে প্রকৃত ব্যয়ের তুলনায় কয়েকগুণ বেশি অর্থ খরচ করা হয়েছে। তার ভাষায়, “এক টাকার জায়গায় ২০ টাকা খরচ করে ফেলেছি। এর ফলে যে বিপুল অর্থনৈতিক দায় তৈরি হয়েছে, তার বোঝা আজ জাতীয় বাজেটের বড় একটি অংশ গ্রাস করছে। দেশি-বিদেশি ঋণ পরিশোধ করতেই আমাদের ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে, যা মোটেও টেকসই নয়।”
তিনি আরও জানান, এই পরিস্থিতি থেকে উত্তরণে কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি। ইতোমধ্যে তিনি নিজের মন্ত্রণালয়ের কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাতিল করেছেন বলেও উল্লেখ করেন। তার মতে, পরিকল্পনাহীন ও অপ্রয়োজনীয় বিনিয়োগ ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ফেলবে।
৭০ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হওয়া প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব প্রকল্প শেষ করতেও বিপুল অর্থ প্রয়োজন হবে, অথচ এর অনেকগুলোরই বাস্তব কোনো অর্থনৈতিক ব্যবহার নেই। “আমার ব্যক্তিগত মতামত হচ্ছে—এ ধরনের অবকাঠামো ভেঙে ফেলা। এতে অন্তত একটি বার্তা যাবে যে, আমরা অপ্রয়োজনীয় প্রকল্প ধরে রাখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারি। দায় তো আমাদের পরিশোধ করতেই হবে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াও জরুরি,” বলেন তিনি।
এসময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য দুর্বৃত্তায়ন ও অপচয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সুশাসন ও বাস্তবসম্মত নীতিনির্ধারণই পারে দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২




