বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

প্রকাশিত: ১০:৫৭ ১৭ ডিসেম্বর ২০২৫
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে তলব করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তার দুইদিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ মন্তব্যের প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তলবের পেছনে মূলত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতার সাম্প্রতিক বক্তব্য রয়েছে। ওই নেতা হুমকি দিয়েছিলেন যে, ঢাকা ভারতের দিল্লি-বিরোধী শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।
এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময় হাসনাত আব্দুল্লাহ এমন একটি বক্তব্য দিয়েছিলেন, “সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ব্যবস্থা নেবে।”
নয়াদিল্লি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে তলব করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তার দুইদিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতাদের ‘ভারতবিরোধী’ মন্তব্যের প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তলবের পেছনে মূলত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতার সাম্প্রতিক বক্তব্য রয়েছে। ওই নেতা হুমকি দিয়েছিলেন যে, ঢাকা ভারতের দিল্লি-বিরোধী শক্তিকে আশ্রয় দেবে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো (সেভেন সিস্টার্স) মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করবে।
এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময় হাসনাত আব্দুল্লাহ এমন একটি বক্তব্য দিয়েছিলেন, “সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ব্যবস্থা নেবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম