• বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে শুরু হচ্ছে ইলিশ ধরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭ ২৫ অক্টোবর ২০২৫

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায় শেষ হচ্ছে। এ নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন হাজারো জেলে।

গত ৪ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। মা ইলিশের নিরাপদ প্রজননের জন্য এবার আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিনের বিশেষ অভিযান চালানো হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী এবং মৎস্যজীবীদের মতামত বিবেচনা করে এই সময়সীমা নির্ধারণ করা হয়।

প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা উভয়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় এই দুই পর্যায়কে অন্তর্ভুক্ত করা হয়, যাতে সর্বোচ্চ মা ইলিশ নিরাপদে ডিম দিতে পারে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এই নিষেধাজ্ঞার ফলে ৫২.৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পায়। এর ফলে ৪৪.২৫ হাজার কোটি জাটকা ইলিশ পরিবারে যুক্ত হয়েছে। এই জাটকা ভবিষ্যতে পরিপক্ব ইলিশে পরিণত হয়ে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি করবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/