তাড়াশে কালিদাস নিলি গ্রামের রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী


প্রকাশিত: ১২:১৫ ১৮ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৫ নং নওগাঁ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কালিদাস নিলি গ্রামের রাস্তাটি এখন চরম বেহাল অবস্থায়। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে কাদা, গর্ত আর পিচ্ছিল কাঁদামাটির স্তর, যা এখন পথচারী ও যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির নাজুক অবস্থার কারণে তাদের দৈনন্দিন জীবন এখন দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। সামান্য বৃষ্টিতেই পানি জমে রাস্তা ডুবে যায়, কাদা-পানি মাড়িয়ে চলতে হয় স্থানীয়দের।
রোগীবাহী অ্যাম্বুলেন্স বা কোনো জরুরি যানবাহন এই পথে চলাচল করতে পারে না। ফলে রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। কৃষকদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়—তারা উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে পারেন না, ফলে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে আসছেন, কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, নির্বাচনের সময় প্রার্থীরা উন্নয়নের আশ্বাস দিলেও পরে আর খোঁজ নেন না।
এলাকাবাসীর দাবি—দ্রুত সময়ের মধ্যে কালিদাস নিলি গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে হবে।
এ বিষয়ে ৫ নং নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, “বর্তমানে এই রাস্তার জন্য কোনো সরকারি বাজেট নেই। এছাড়া রাস্তার কিছু অংশ পাকা থাকায় বাকি অংশের সংস্কার আইনি প্রক্রিয়ার মধ্যে পড়েছে। আইনগতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
স্থানীয়দের আশা, প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত ব্যবস্থা নেবেন, যাতে কালিদাস নিলি গ্রামের মানুষ দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




