শিক্ষার্থীদের ছয় দাবিই যৌক্তিক:প্রেস সচিব


প্রকাশিত: ০২:১৬ ২২ জুলাই ২০২৫
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবি প্রত্যেকটিকে যৌক্তিক বলে স্বীকার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ তথ্য জানানো হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে সরকারের অবস্থান তুলে ধরেন।
আলোচনার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, দুর্ঘটনায় নিহত, আহত এবং নিখোঁজদের তথ্য সংগ্রহ ও সমন্বয়ের জন্য মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রতিনিয়ত তথ্য হালনাগাদ করা হচ্ছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কিছু সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর শারীরিক হেনস্তার অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা।
তিনি আরও বলেন, জনবহুল এলাকায় যেন ভবিষ্যতে প্রশিক্ষণ বিমান পরিচালনা না করা হয়, সে বিষয়ে বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এছাড়া শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ২৪ জুলাই অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




