রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দুর্ভোগে মানুষ


প্রকাশিত: ০১:০৫ ২১ জুন ২০২৫
রাজধানীর নতুন বাজার এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা আজ বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে সৃষ্টি হয় চরম যানজট ও জনদুর্ভোগ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাটারা থানার সামনে সড়কে অবস্থান নেন, ফলে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী ও বিভিন্ন গন্তব্যে যাওয়ার লোকজন বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা দিতে বাধ্য হন।
ভুক্তভোগী মোহাম্মদ আমিনুর রহমান জানান, “আমি বাড্ডা থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে উত্তরা যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। কিন্তু বাঁশতলায় এসে যানজটে আটকে পড়লে গাড়ি থেকে নামতে বাধ্য হই। এই রোদে পরিবার নিয়ে হাঁটতে হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
আরেকজন যাত্রী, রফিকুল ইসলাম বলেন, “আমাকে রামপুরা যেতে হবে, কিন্তু যানবাহন বন্ধ। গরমে হাঁটতে হাঁটতে কষ্টে পড়েছি। প্রায়ই দেখি রাস্তায় আন্দোলন হয়, কিন্তু এতে সাধারণ মানুষ কতটা ভোগান্তিতে পড়ে, সেটা আন্দোলনকারীরা বোঝেন না।”
ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আন্দোলন এখন আমাদের থানার সামনেই হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
শিক্ষার্থীদের দাবি, তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ হামলা চালিয়েছে। তারা অভিযোগ করেন, পুলিশ এক বিশেষ গ্রুপকে সুবিধা দিতে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
এর আগে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চেষ্টা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণের জন্য সড়ক খালি করা গেলেও, শিক্ষার্থীরা পুনরায় সড়কে ফিরে এসে ফের অবরোধ সৃষ্টি করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান ছিল এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




