চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন ড. ইউনূস


প্রকাশিত: ০২:০৩ ৪ জুন ২০২৫
জাতীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আগামী ৯ জুন লন্ডন যাচ্ছেন। সফরের মূল উপলক্ষ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ। যুক্তরাজ্য এই সফরকে আনুষ্ঠানিক সরকারি সফরের মর্যাদা দিয়েছে।
সফরকালে ড. ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে ১১ জুন লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
সফরের অংশ হিসেবে ড. ইউনূস ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সেদিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
এছাড়াও ১১ জুন ড. ইউনূস যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী গবেষণা সংস্থা চ্যাথাম হাউজ আয়োজিত এক বিশেষ সংলাপে অংশ নেবেন। সংলাপটির শিরোনাম ‘বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’। এখানে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার কর্মসূচি এবং আগামীর দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন।
এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, সংস্কার কর্মসূচি এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি বিষয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের বিষয়টিও গুরুত্ব পাবে। বিশেষত, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিচার, এবং এর আলোকে ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়া ও প্রশাসনিক সংস্কারের পরিকল্পনা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
ড. ইউনূস তার চার দিনের সফর শেষে ১৩ জুন লন্ডন ত্যাগ করে ১৪ জুন সকালে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুখপাত্র।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



