ঢাকার মূল সড়কে রিকশা নিষিদ্ধ: ডিএনসিসি প্রশাসক


প্রকাশিত: ০১:০৯ ১৪ মে ২০২৫
ঢাকার মূল সড়কে এখন থেকে কোনো ধরনের রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, রিকশাগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলবে। বিশেষ করে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হচ্ছে। এসব রিকশার চার্জিং পয়েন্ট এবং উৎপাদনকারী ওয়ার্কশপগুলো ডেসকোর সহায়তায় বন্ধ করে দেওয়া হবে।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদগেট এলাকায় ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে পরিচালিত অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ডিএনসিসি যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান সড়কে চলাচলকারী প্রায় ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করে।
প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, একটি সমীক্ষায় দেখা গেছে যে, শহরের প্রায় ২০ শতাংশ সড়ক দুর্ঘটনার পেছনে এই ব্যাটারিচালিত রিকশাগুলো দায়ী। বিশেষ করে নারী ও শিশুরা এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই রিকশাগুলো কোনো নিরাপত্তা নীতিমালা অনুসরণ না করেই তৈরি করা হয়েছে, যার ফলে এগুলোর গতি অনিয়ন্ত্রিত এবং চলাচলের সময় প্রায়ই পথচারীদের ওপর উঠে যাচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধ এবং সড়কে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে সরকার পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ব্যাটারিচালিত নিরাপদ রিকশার একটি নকশা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে কিছু অনুমোদিত প্রতিষ্ঠানকে সেই নকশার ভিত্তিতে রিকশা প্রস্তুতের অনুমতি দেওয়া হয়েছে।
ডিএনসিসি প্রশাসক জানান, এই মাসের মধ্যেই রিকশা চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ চালকরাই বৈধ লাইসেন্স পাবেন এবং শুধু অনুমোদিত কোম্পানির তৈরি রিকশাই নির্ধারিত এলাকায় চালাতে পারবেন। এক এলাকার রিকশা অন্য এলাকায় চালানো যাবে না।
এছাড়া, যাত্রীদের হয়রানি কমাতে রিকশা ভাড়া নির্ধারিত থাকবে বলে জানান তিনি। প্রতিটি রিকশাচালক একটি জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে লাইসেন্স পাবেন। এতে রিকশা পরিচালনায় যে অনিয়ন্ত্রিত বাণিজ্য গড়ে উঠেছে, সেটিও বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপি ও ডিএনসিসির অঞ্চল-৫ এর কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন, মন্ত্রীত্ব, মামলা-বিতর্ক ও হাদি হত্যার গুঞ্জন
- দেশে ফিরছেন মির্জা আব্বাস, সাড়ে পাঁচ মাস পর ঢাকায় ফেরার প্রস্তুতি
- ফ্লুতে আক্রান্ত নেইমার, করিন্থিয়ানস ডার্বির আগে সান্তোসে বাড়ছে দুশ্চিন্তা
- ‘ওরা আমাকে মেরে ফেলবে’, শেষ আকুতির পর মা ও নবজাতকের মৃত্যু
- রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ভোজিনহার জন্য বদলে গেল চিলির ফুটবল লিগের নিয়ম
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২




