দেশের ১৩তম সিটি করপোরেশন হচ্ছে বগুড়া


প্রকাশিত: ১২:৩৬ ২৮ এপ্রিল ২০২৫
দীর্ঘদিনের প্রত্যাশার পর বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। এর মধ্য দিয়ে বগুড়া দেশের অন্যতম বৃহৎ সিটি করপোরেশনগুলোর একটি হতে যাচ্ছে।
জেলা প্রশাসক হোসনা আফরোজা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০-এর বিধি-৫-এর উপবিধি (২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকার অন্তর্ভুক্ত নির্ধারিত মৌজাগুলো নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই বিষয়ে যদি কারো কোনো মতামত বা আপত্তি থাকে, তা গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো মতামত বা আপত্তি গ্রহণ করা হবে না।
জেলা প্রশাসক বলেন, ‘আপত্তি জমা পড়লে তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই ও আইনগত দিক বিবেচনা শেষে সরকার বগুড়া সিটি করপোরেশন গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করবে।’
বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮৭৬ সালে বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮১ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ২০০০ সালে পৌরসভার আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার, যা ২০০৪ সালে বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। বর্তমানে পৌরসভাটি ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং জনসংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি।
বগুড়াবাসী বহু বছর ধরে তাদের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির ভিত্তিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা চলতি বছরের ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলনে সিটি করপোরেশন গঠনের প্রস্তাব দেন। পরবর্তীতে সরকারের নীতিনির্ধারকদের সম্মতিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে বগুড়া উন্নয়নের নতুন দ্বারপ্রান্তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




