বাংলাদেশের বন্যা দূর্যোগের সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়ে ড. ইউনূসকে শেহবাজ শরীফের চিঠি


প্রকাশিত: ০৫:৪৫ ২৪ আগস্ট ২০২৪
বাংলাদেশে বন্যা ও বৃষ্টিপাতের প্রভাবে ১৫ জন নিহত ও লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এ প্রস্তাব দেন।
সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শেহবাজ শরীফ বলেন, সমগ্র পাকিস্তানি জাতির সহানুভূতি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি রয়েছে।
তিনি বলেন, যেসব মানুষ তাদের স্বজন, ঘরবাড়ি ও কাজ হারিয়েছেন আমরা তাদের পাশে আছি।
প্রতিকূলতার মুখে বাংলাদেশিদের সাহসিকতা ও বীরত্বের কথা স্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসবে। তিনি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, শত শত নদী দিয়ে বেষ্টিত ১৭ কোটি মানুষের বাংলাদেশ সাম্প্রতিক দশকগুলোতে ঘন ঘন বন্যার মুখোমুখি হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে। সম্প্রতি দেশের ৬৪টি জেলার মধ্যে ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



