শীতের আগমনী: তাড়াশে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা


প্রকাশিত: ০১:৩২ ২৬ অক্টোবর ২০২৫
শীতের আগমনী বার্তা নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি। দিনের বেলায় সূর্যের তেজ থাকলেও রাতের শেষে হালকা ঠান্ডা আর ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন। গ্রামের পথে-প্রান্তরে এখন শীতের আমেজ, আর সেই সঙ্গে ব্যস্ত সময় পার করছেন গাছিরা।
উপজেলার বিভিন্ন গ্রামে এখন দেখা যাচ্ছে গাছিদের কর্মচাঞ্চল্য। তারা নিপুণ হাতে খেজুর গাছের আগার অংশ পরিষ্কার করছেন—যাকে স্থানীয়ভাবে বলা হয় ‘কাম দেওয়া’। গাছের মাথার সাদা অংশ শুকিয়ে গেলে আবার কেটে সেখানে ‘নলি’ বসানো হয় রস সংগ্রহের জন্য। এভাবেই প্রস্তুত হয় মিষ্টি খেজুর রসের প্রবাহ।
নওগাঁ ইউনিয়নের এক অভিজ্ঞ গাছি জানান, “কার্তিক মাস থেকেই আমরা গাছ প্রস্তুতের কাজ শুরু করি। তবে এ বছর শীত কিছুটা আগেভাগেই আসায় কাজও আগেভাগে শুরু করেছি। একটি গাছ প্রস্তুত করতে প্রায় একদিন সময় লাগে।”
রস সংগ্রহের জন্য সাধারণত ৬ থেকে ১০ লিটার ধারণক্ষমতার মাটির হাঁড়ি ব্যবহার করা হয়। হাঁড়ির ভেতরে চুনের প্রলেপ দিলে রস নষ্ট হয় না, তবে যারা কাঁচা রস পছন্দ করেন, তাদের জন্য চুন ছাড়া হাঁড়ি ব্যবহৃত হয়।
শীতকালে খেজুর রস বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই রস দিয়েই তৈরি হয় নানা রকমের পিঠা-পুলি, পায়েস আর মিষ্টান্ন। গাছিদের পরিশ্রমে যখন ভোরের কুয়াশায় ঝরে পড়ে টাটকা খেজুর রসের ফোঁটা, তখন গ্রামীণ জীবনের স্বাদ যেন আরও মধুর হয়ে ওঠে।
এই রস শুধু এক মৌসুমি খাদ্য নয়—এটি গ্রামীণ জীবনের একটি সংস্কৃতি, একটি আনন্দের প্রতীক। তাড়াশের গাছিদের সেই পরিশ্রম আর রসের মিষ্টতা—দু’টোই জানান দেয়, শীত একেবারেই দ্বারপ্রান্তে।
বিজ্ঞাপন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী