এই একটি কারনেই বয়সের আগে বুড়িয়ে যাচ্ছেন না তো?


প্রকাশিত: ০৬:১২ ৬ জানুয়ারী ২০২৬
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ও মনের পরিবর্তন হওয়াই স্বাভাবিক। কিন্তু অনেকেই আছেন, যাঁরা বয়স হওয়ার আগেই ক্লান্ত, নিষ্প্রাণ ও বুড়িয়ে যাওয়া চেহারায় পরিণত হন। নিয়মিত শরীরচর্চা করেন, খাবারেও সচেতন—তবু কেন এমন হয়? চিকিৎসকদের মতে, এর পেছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করে, তা হলো মানসিক চাপ। আধুনিক জীবনযাত্রার এই নীরব শত্রুই মানুষকে ভেতর থেকে দ্রুত বুড়িয়ে দিচ্ছে।
আজকের প্রতিযোগিতামূলক জীবনে স্বস্তি যেন বিলাসিতা। অফিসে কাজের চাপ, চাকরি হারানোর ভয়, ব্যবসায় অনিশ্চয়তা—সব মিলিয়ে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে উঠেছে। আয় বাড়ছে না, অথচ জীবনযাত্রার ব্যয় বাড়ছেই। অফিসের ভেতরের প্রতিযোগিতা, সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা—এসব মিলিয়ে মানুষ ক্রমাগত মানসিক চাপে ডুবে থাকে। এর সঙ্গে যোগ হয় ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন।
অনেক পরিবার ছোট হলেও দায়িত্বের বোঝা কমেনি। সন্তান প্রতিপালন, সংসারের কাজ, কর্মজীবন—সব সামলাতে গিয়ে মানুষ নিজেকে ভুলে যায়। দাম্পত্য সম্পর্কেও বেড়েছে জটিলতা। অনেক সম্পর্ক এখন কেবল প্রয়োজন ও স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে। ফলে ভরসা করার মানুষ কমে যায়, বাড়ে একাকিত্ব। এই দীর্ঘস্থায়ী চাপ ধীরে ধীরে ক্ষয় করে দেয় মন ও শরীর দুটোই।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, দীর্ঘদিন মানসিক চাপে থাকলে শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এর ফলে শরীরে প্রদাহ বাড়ে, কোষে শুরু হয় বয়সজনিত পরিবর্তন। ঘুমের ব্যাঘাত ঘটে, রক্তচাপ বাড়ে, রক্তে সুগার ও খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। হৃদ্রোগের ঝুঁকি বাড়ে, রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। একই সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে গিয়ে মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে।
মানসিক চাপের প্রভাব সবচেয়ে স্পষ্ট দেখা যায় ত্বকে। অল্প বয়সেই চোখের কোণে বলিরেখা, ত্বকের কুঁচকে যাওয়া ভাব, নিষ্প্রাণ চেহারা—সবই মানসিক চাপে থাকার ফল হতে পারে। বাইরে থেকে যতই সুস্থ দেখাক না কেন, ভেতরে ভেতরে শরীর দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যায়।
এই অকাল বার্ধক্য ঠেকাতে হলে মানসিক চাপ নিয়ন্ত্রণের বিকল্প নেই। প্রথমেই নিজেকে মেনে নিতে হবে। কেউই নিখুঁত নন—এই সত্য স্বীকার করা জরুরি। অতীতের ভুল নিয়ে অনুশোচনায় না ভুগে সামনে এগোনোই বুদ্ধিমানের কাজ। আপনি যা নন, তা হওয়ার ভান না করে নিজের সীমাবদ্ধতা ও সক্ষমতাকে গ্রহণ করুন। জীবনের উদ্দেশ্য নিয়ে অকারণ দ্বিধায় না ভুগে মনে রাখুন—পৃথিবীতে আপনারও প্রয়োজন আছে।
অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় জড়াবেন না। সবার সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করুন। একাডেমিক বা পেশাগত সাফল্যই জীবনের একমাত্র মানদণ্ড নয়—এ কথা মনে রাখা জরুরি। আবেগ চেপে না রেখে কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিন। সম্পর্কের ক্ষেত্রে সৎ ও যত্নশীল থাকুন। বন্ধু কম হলেও সমস্যা নেই, কিন্তু অন্তত একজন এমন মানুষ থাকুক, যাঁর কাছে গেলে মন হালকা হয়।
নিজের ভালো লাগাকে গুরুত্ব দিন। সুযোগ পেলেই প্রকৃতির কাছাকাছি যান, ঘুরতে বের হন, হাসুন, আড্ডা দিন। নতুন কিছু শেখার চেষ্টা করুন। পেশাগত জীবনে সব সময় পছন্দের কাজ করা সম্ভব না হলেও শখের জায়গায় সেটিকে জায়গা দিতে পারেন। এমন কাজের অভ্যাস গড়ে তুলুন, যা অন্তরে প্রশান্তি এনে দেয়।
মনে রাখবেন, মানসিক শান্তিই তারুণ্যের সবচেয়ে বড় চাবিকাঠি। চাপকে যত বেশি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ততই দীর্ঘদিন সুস্থ, সতেজ ও প্রাণবন্ত থাকা সম্ভব হবে।
বিজ্ঞাপন
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা