প্রযুক্তিপণ্যের বাজারে হিট হতে যাচ্ছে মুভারের নতুন স্মার্ট ঘড়ি


প্রকাশিত: ০৬:৫৬ ১৭ সেপ্টেম্বর ২০২৫
দেশের প্রযুক্তিপণ্যের বাজারে এবার নতুন তিনটি স্মার্ট ঘড়ি এনেছে জনপ্রিয় ব্র্যান্ড মুভার। মডেলগুলো হলো— ‘মুভার ক্ল্যাসিক’, ‘মুভার কার্ভ’ এবং ‘জেনফিট-৭’। আধুনিক প্রযুক্তি, উন্নত মানের পর্দা এবং স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার সমৃদ্ধ এসব ঘড়ি সাশ্রয়ী দামে পাওয়া যাবে।
‘মুভার ক্ল্যাসিক’ মডেলটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ব্যবহারকারীদের স্পষ্টভাবে তথ্য দেখতে সহায়তা করবে। ঘড়িটিতে ব্লুটুথ কলিং ও হেলথ ট্র্যাকিং সুবিধা যুক্ত করা হয়েছে। দাম ধরা হয়েছে ২,৯৯৫ টাকা। এ ছাড়া ক্রেতারা পাবেন ১৮০ দিনের বিক্রয়োত্তর সেবা।
মডেলটির সবচেয়ে বড় আকর্ষণ এর ২.১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং আইপি৬৭ ওয়াটারপ্রুফ টেকনোলজি, ফলে পানিতে ভিজলেও সহজে নষ্ট হবে না। একবার চার্জে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৩৯৫ টাকা।
‘জেনফিট-৭’ মডেলটি এসেছে ২.০১ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও অ্যালুমিনিয়াম ফ্রেম নিয়ে। ঘড়িটিতে রয়েছে এআই অ্যাসিস্ট্যান্ট এবং কমপ্লিট হেলথ স্যুট ট্র্যাকিং সিস্টেম। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই হৃৎস্পন্দন, ঘুমের সময় এবং রক্তে অক্সিজেনের মাত্রা নির্ণয় করতে পারবেন। দাম রাখা হয়েছে ২,৯৯৫ টাকা।
মুভারের নতুন এই তিনটি স্মার্ট ঘড়ি তরুণ প্রজন্মের পাশাপাশি স্বাস্থ্যসচেতন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় হতে পারে। আধুনিক ডিজাইন, দীর্ঘ ব্যাটারি লাইফ ও স্বাস্থ্য ট্র্যাকিং সুবিধা থাকায় প্রতিদিনের ব্যবহারকে করবে আরও সহজ ও স্মার্ট।
বিজ্ঞাপন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী