বাংলাদেশে আজ রাতেই চোখ ধাঁধানো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ


প্রকাশিত: ০৪:০৩ ৭ সেপ্টেম্বর ২০২৫
আজ রাতে আকাশজুড়ে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন অঞ্চল, ইউরোপ ও আফ্রিকার অনেক দেশ থেকেই এ দৃশ্য প্রত্যক্ষ করা যাবে।
‘ব্লাড মুন’ বা লাল চাঁদ নামেই পরিচিত এই চন্দ্রগ্রহণ। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। তখন চাঁদ রক্তাভ বা গাঢ় লাল রঙ ধারণ করে, যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে।
এবারের গ্রহণ এশিয়াতেই সবচেয়ে স্পষ্ট দেখা যাবে, বিশেষ করে ভারত ও চীন থেকে। বাংলাদেশ থেকেও আকাশ পরিষ্কার থাকলে সহজেই লাল চাঁদ উপভোগ করা সম্ভব হবে। এছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল ও আফ্রিকার পূর্ব অংশ থেকেও চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
বাংলাদেশ সময় অনুযায়ী, আজ রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হয়ে রাত ১২টা ৫২ মিনিটে শেষ হবে।
কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্পদার্থবিদ রায়ান মিলিগান জানিয়েছেন, চন্দ্রগ্রহণের সময় চাঁদে পৌঁছায় সূর্যের আলো, যা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিসৃত ও বিচ্ছুরিত হয়ে আসে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে ছোট হওয়ায় তা সহজেই বিক্ষিপ্ত হয়ে যায়। তাই গ্রহণকালে চাঁদ রক্তাভ রঙে দেখা দেয়।
সূর্যগ্রহণের মতো চশমা ব্যবহার করার প্রয়োজন নেই; চন্দ্রগ্রহণ উপভোগের জন্য পরিষ্কার আকাশই যথেষ্ট।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। তার আগে ২০২২ সালে এ ধরনের বিরল দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন আকাশপিয়াসীরা।
বিজ্ঞাপন
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী