হোয়াটসঅ্যাপ ব্যান করলো ৮৫ লাখ অ্যাকাউন্ট


প্রকাশিত: ০১:১৪ ৫ নভেম্বর ২০২৪
২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে, গত মাসে ৮৫ লাখেরও বেশি ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা নিয়মের লঙ্ঘন করায় কঠোর পদক্ষেপ নিয়েছে মেটা।
সেপ্টেম্বরের মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি।
ইতোপূর্বেও ভারতীয় ব্যবহারকারীদের অপব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ একাধিকবার লক্ষাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। নতুন রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ১৬.৫৮ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে বন্ধ করেছে। সেপ্টেম্বর মাসে মোট ৮,১৬১টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৯৭টি মামলার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হয়।
আগস্টে হোয়াটসঅ্যাপ ৮৪.৫৮ লাখ ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছিল, যার মধ্যে ১৬.৬১ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু এবার সেই সংখ্যা বেড়ে ৮৫ লাখ অতিক্রম করেছে।
তথ্যপ্রযুক্তি আইন ২০২১ অনুসারে, যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ৫০ হাজারের বেশি, তাদের প্রতি মাসে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হয়। এই রিপোর্টে, ব্যবহারকারীদের অভিযোগ, অ্যাপের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ এবং আপিল কমিটির নির্দেশিকা বিস্তারিতভাবে উল্লেখ করতে হয়।
হোয়াটসঅ্যাপের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাপের স্বচ্ছতা ও ব্যবহারকারীর নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকে ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। ভুয়া তথ্যের বিস্তার রোধে এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে অনুরোধ করা হয়েছে, ভুয়ো তথ্য প্রচার থেকে বিরত থাকতে, সাইবার অপরাধ এড়িয়ে চলতে এবং প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখতে ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে দ্রুত অভিযোগ জানাতে।
বিজ্ঞাপন
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন