মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০৪:৫৮ ৩ অক্টোবর ২০২৬
খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম ৫২০ টাকায় পৌঁছানোর কারণ জানতে চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য খরচ হিসাব করেও এত দাম হওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে অস্বাভাবিক মূল্য নির্ধারণের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ফলের সরবরাহ ও বাজারমূল্য নিয়ে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
বৈঠকে মাল্টার বর্তমান বাজারদাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। কীভাবে আমদানি ও আনুষঙ্গিক খরচ যোগ করার পরও প্রতি কেজি মাল্টার দাম ৫২০ টাকায় উঠছে, তার ব্যাখ্যা চান ব্যবসায়ীদের কাছে।
একই সঙ্গে অযৌক্তিকভাবে বেশি দামে মাল্টা বিক্রির প্রমাণ মিললে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।
কেন বেড়েছে মাল্টার দাম
ব্যবসায়ীদের দাবি, বাজারে মাল্টার দাম বাড়ার অন্যতম কারণ সরবরাহ সংকট। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা এসেছে। অথচ স্বাভাবিক চাহিদা পূরণে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার প্রয়োজন।
আমদানিকারকদের ভাষ্য, উচ্চ শুল্কের পাশাপাশি পরিবহন ব্যয়, জাহাজ ও বন্দরের জটিলতা এবং আগের চালানে লোকসানের কারণে অনেক ব্যবসায়ী আমদানি কমিয়েছেন। মাল্টা পচনশীল পণ্য হওয়ায় পরিবহন ও সংরক্ষণেও আর্থিক ঝুঁকি থাকে।
বাজারে সরবরাহ বাড়াতে তাগিদ
ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর মাল্টার শুল্কের বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে বিকল্প দেশ থেকে আমদানি বাড়ানো এবং দ্রুত ঋণপত্র বা এলসি খুলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ বাড়ানোর তাগিদ দেন তিনি।
আসন্ন চাহিদার বিষয়টি মাথায় রেখে এখন থেকেই খেজুর আমদানির প্রস্তুতি নিতেও ব্যবসায়ীদের বলা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, খেজুর আমদানিতে শুল্ক-কর নিয়ে সরকারের সিদ্ধান্ত চলতি সপ্তাহে জানানো হবে।
খেজুরের শুল্কায়ন মূল্য নিয়েও উদ্যোগ
খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়ন মূল্য নির্ধারণের দীর্ঘদিনের জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কয়েক দিনের মধ্যে আমদানিকারকদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবে।
বিভিন্ন মান ও গ্রেডের খেজুরের আন্তর্জাতিক উৎসমূল্য যাচাই করে যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এরপর প্রস্তাবটি জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানোর কথা রয়েছে।
বাণিজ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শুল্কায়ন ব্যবস্থা এমন হওয়া প্রয়োজন যাতে ব্যবসায়ীরা অযৌক্তিক মূল্যায়নের শিকার না হন। পাশাপাশি কম মূল্য দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগও বন্ধ রাখতে হবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ফল আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




