মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ


প্রকাশিত: ০৩:১৯ ৯ আগস্ট ২০২৬
জরুরি সময়ে মোবাইল রিচার্জ, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের জন্য গ্রাহকদের সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ডিজিটাল ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত ব্যবস্থায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের খসড়া নীতিমালা অনুযায়ী, নেওয়া ঋণ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। দেশে ক্যাশলেস লেনদেন বাড়ানো এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতামত নেওয়ার পর চূড়ান্ত নির্দেশনা জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।
সুদ নেই, তবে দিতে হবে সার্ভিস ফি
প্রস্তাবিত এই ঋণে কোনো সুদ দিতে হবে না। তবে ঋণের পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট সার্ভিস ফি নেওয়া যাবে।
প্রস্তাবিত সার্ভিস ফি:
৫০–২৫০ টাকা ঋণে সর্বোচ্চ ৫ টাকা
২৫১–৫০০ টাকায় সর্বোচ্চ ১০ টাকা
৫০১–১,০০০ টাকায় সর্বোচ্চ ১৫ টাকা
১,০০১–২,০০০ টাকায় সর্বোচ্চ ২৫ টাকা
২,০০১–৩,০০০ টাকায় সর্বোচ্চ ৩৫ টাকা
৩,০০১–৫,০০০ টাকায় সর্বোচ্চ ৫০ টাকা
বাংলাদেশ ব্যাংকের খসড়া নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সার্ভিস ফি ছাড়া গ্রাহকের কাছ থেকে কোনো সুদ, জরিমানা, প্রসেসিং ফি বা অন্য কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। নির্ধারিত সময়ের আগেই ঋণ পরিশোধ করলেও অতিরিক্ত ফি নেওয়ার সুযোগ থাকবে না।
পুরো প্রক্রিয়াই হবে ডিজিটাল
ঋণের আবেদন থেকে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। কাগজে স্বাক্ষরের পরিবর্তে ডিজিটাল সম্মতি ও বায়োমেট্রিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে গ্রাহকের ঋণ অনুমোদন করা যাবে।
তবে এটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। মতামত ও পরামর্শ পর্যালোচনার পর বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত নীতিমালা জারি করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




