মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের


প্রকাশিত: ১২:৪৮ ৪ আগস্ট ২০২৬
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং গ্যাস সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।
সম্প্রতি সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে-এর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। পরে জ্বালানি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি গ্যাস আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রদূতও এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং এ নিয়ে বিস্তারিত কারিগরি ও বাণিজ্যিক আলোচনা এগিয়ে নেওয়ার আগ্রহ দেখান।
আলোচনায় অতীতে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের যে পরিকল্পনা ছিল, সেটি নতুন করে পর্যালোচনার বিষয়ও উঠে আসে। পাশাপাশি পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনাও আলোচনা করা হয়।
দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও কার্যকর করতে মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ। এ সময় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রয়োজন হলে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া আলোচনায় আঞ্চলিক যোগাযোগ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের বিষয়ও গুরুত্ব পায়। সরকারের মতে, ভবিষ্যতে চীন–মিয়ানমার–বাংলাদেশ করিডোর বাস্তবায়িত হলে সম্ভাব্য গ্যাস পাইপলাইন প্রকল্পটি আঞ্চলিক জ্বালানি সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মিয়ানমারের রাষ্ট্রদূত দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজনের প্রস্তাব দেন, যাতে পাইপলাইন নির্মাণ, গ্যাস সরবরাহ, বাণিজ্যিক শর্ত এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জ্বালানি সরবরাহের উৎস আরও বৈচিত্র্যময় হবে এবং দীর্ঘমেয়াদে গ্যাস সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




