আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট


প্রকাশিত: ০৩:১৭ ১ জুলাই ২০২৬
দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সমানভাবে ব্যবহারযোগ্য করতে আজ (১ জুলাই) থেকে বাধ্যতামূলকভাবে চালু হয়েছে ‘বাংলা কিউআর’। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে এখন থেকে একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করেই যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে অর্থ পরিশোধ করা যাবে। এর মাধ্যমে একাধিক কিউআর কোড ব্যবহারের ঝামেলা দূর হবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ হবে।
বাংলা কিউআরের সবচেয়ে বড় সুবিধা হলো, একটি কিউআর কোড দিয়েই বিকাশ, নগদ, রকেট কিংবা যেকোনো ব্যাংকের অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করা যাবে। আগে ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর রাখতে হতো, এখন সেই প্রয়োজন থাকবে না। এতে ছোট দোকান থেকে শুরু করে বড় ব্যবসা প্রতিষ্ঠান—সবখানেই একই ধরনের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হবে।
এই ব্যবস্থায় ব্যয়বহুল পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের প্রয়োজন নেই। একটি সাধারণ কিউআর স্টিকার দিয়েই লেনদেন সম্পন্ন করা সম্ভব। পাশাপাশি গ্রাহকরা নিজস্ব ব্যাংক বা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে সরাসরি অর্থ পরিশোধ করতে পারবেন, ফলে কার্ড ক্লোনিং, পিন চুরি বা অন্যান্য প্রতারণার ঝুঁকিও কমবে। ব্যবসায়ীদের জন্য হিসাব ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং নগদ অর্থ বহনের ঝুঁকিও হ্রাস পাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআর চালুর মাধ্যমে ব্যাংক ও এমএফএসের মধ্যে আন্তঃসংযোগ আরও শক্তিশালী হবে। সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এই উদ্যোগ দেশে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা, ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




