চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়


প্রকাশিত: ০১:০২ ২৪ মে ২০২৬
ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং দেশের সব টেলিভিশন চ্যানেলে সচেতনতামূলক বার্তা প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনার জন্য গত ১২ এপ্রিল ২০২৬ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোরবানির পর পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, পর্যাপ্ত লবণ ব্যবহার এবং কাঁচা চামড়ার যথাযথ সংরক্ষণ বিষয়ে টেলিভিশনে টেক্সট বার্তা প্রচার করা হবে।
এছাড়া চামড়া ব্যবস্থাপনা কার্যক্রম সমন্বয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এতে যোগাযোগের জন্য একটি নম্বর (০১৬১৭-৩৩৮০৬৭) দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এসব উদ্যোগের মাধ্যমে কোরবানির সময় চামড়ার অপচয় কমবে এবং বাজার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে।
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- বিশ্বকাপকে ঘিরে নতুন নিরাপত্তা শঙ্কা, এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি ইরান-ঘনিষ্ঠ গ্রুপের
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
- সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন করা যাবে
- রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ টিম গঠন, নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- নারায়ণগঞ্জে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- ইরানের কড়া বার্তা: ‘গোপন আঁতাতকারীদের জবাবদিহি করতেই হবে’
- সুপ্রিম কোর্ট বারে বিএনপির বড় জয়, ১৪ পদের ১৩টিতেই বিজয়
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ট্রাম্পের হুঁশিয়ারি: ‘চুক্তি না করলে ধ্বংস হয়ে যাবে ইরান’
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ

