বিশ্ববাজারে কিছুটা কমেছে সোনার দাম!


প্রকাশিত: ০৬:৩৮ ২২ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক বাজারে আজ বুধবার সকালে সোনার দাম কিছুটা ওঠানামা দেখিয়েছে। সকালের দিকে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪,১৩৪.৩৭ ডলারে পৌঁছেছিল, যা আগের দিনের তুলনায় ০.৩ শতাংশ বেশি। তবে পরবর্তীতে দাম আবার কমে প্রতি আউন্সে ৪,০৬৭ ডলারে নেমে আসে, যা গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতন।
রয়টার্স জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনায় বিনিয়োগের মূল দুই কারণ হলো ডলারের দাম কমে যাওয়া এবং মঙ্গলবারের বড় দরপতনের পর বিনিয়োগকারীরা সস্তায় সোনা কেনার আগ্রহ দেখানো। মঙ্গলবার একদিনে সোনার দাম ৫ শতাংশেরও বেশি কমেছিল, যা ২০২০ সালের আগস্টের পর সর্বাধিক পতন হিসেবে ধরা হচ্ছে।
ভবিষ্যতের বাজারের জন্য কেনা স্বর্ণের দামও বেড়েছে। আজ এই ধরনের প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪,১৪৭.১০ ডলার। এদিকে, আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করবে, যা ভবিষ্যতে সুদের হার নির্ধারণে প্রভাব ফেলবে এবং সোনার দামের ওপর প্রভাব ফেলতে পারে।
স্টোনেক্স কোম্পানির জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, “যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা কমায় সোনার বাজার স্বাভাবিক ধারায় ফিরে আসছে।”
চলতি বছর সোনার দাম প্রায় ৫৬ শতাংশ বেড়েছে। গত সোমবার ইতিহাসের সর্বোচ্চ দামে প্রতি আউন্সে ৪,৩৮১.২১ ডলারে পৌঁছেছিল। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা এবং সুদের হার কমার প্রত্যাশা সোনার দাম বাড়ার মূল কারণ।
সোনার বাজারের এই ওঠানামা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ এবং সতর্কতার দিক উভয়ই নির্দেশ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




