মৃত্যুর পাঁচ বছর পর কর পরিশোধের চিঠি পেল এন্ড্রু কিশোর


প্রকাশিত: ০৩:৩১ ১৪ সেপ্টেম্বর ২০২৫
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক গায়ক এন্ড্রু কিশোর মৃত্যুর পাঁচ বছর পরও আয়কর পরিশোধের নোটিশ পেলেন। কর অঞ্চল–১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষর করা ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, এন্ড্রু কিশোরের নামে এখনো ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া রয়েছে।
চিঠিতে জানানো হয়, ২০০৫–০৬ অর্থবছরে তাঁর কাছে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে ৫০ হাজার ৩৮০ টাকা বকেয়া রয়েছে। এই দুই অর্থবছরের কর বকেয়া মিলিয়ে মোট দাঁড়ায় ৭২ হাজার ৮০৩ টাকা।
এ বিষয়ে কর অঞ্চল–১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ নিশ্চিত করে বলেন, “এটা আমাদের নিয়মিত কাজ। মৃত করদাতার পাওনা কর থাকলে তার পরিবারের ওপরই সেই দায় বর্তায়। বকেয়া কর আদায়ের জন্যই এ নোটিশ পাঠানো হয়েছে।”
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুযায়ী, মৃত করদাতার সম্পদ থেকে আয় থাকলে প্রথমে একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। সংশ্লিষ্ট উপ–কর কমিশনার নোটিশের মাধ্যমে তাঁকে জানাবেন। পরে ওই প্রতিনিধি প্রতিবছর মৃত করদাতার পক্ষে আয়কর রিটার্ন জমা দেবেন এবং বকেয়া কর পরিশোধ করবেন। তবে মৃত ব্যক্তির নামে থাকা সম্পদ বা ব্যবসা থেকে কোনো করযোগ্য আয় না থাকলে রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন নেই। যত দিন পর্যন্ত ওই সম্পদ উত্তরাধিকারীদের নামে ভাগ-বাটোয়ারা না হবে, তত দিন মনোনীত প্রতিনিধিই কর পরিশোধের দায়িত্ব পালন করবেন। যদি কোনো কারণে কর পরিশোধ না হয়, কিংবা আয়কর অধ্যাদেশে নির্ধারিত শর্ত লঙ্ঘন করা হয়, তবে মনোনীত উত্তরাধিকারীর বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুলাই ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন বাংলা গানের অমর কিংবদন্তি এন্ড্রু কিশোর। মৃত্যুর পাঁচ বছর পরও তাঁর নামে কর আদায়ের নোটিশ পাঠানোয় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




