অনার্সের পর মাস্টার্সেও প্রথম, ফল প্রকাশের দিনই হল ছাড়লেন শিবির নেতা সাজ্জাদ


প্রকাশিত: ১২:৫২ ২১ মে ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অনার্সের পর মাস্টার্স পরীক্ষাতেও অসাধারণ সাফল্যের নজির গড়েছেন ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হাসান খান। ২০১৯–২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী মাস্টার্সে ৪.০০ সিজিপিএ অর্জন করে এককভাবে প্রথম স্থান লাভ করেছেন। একই দিনে শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়েরও সমাপ্তি টেনেছেন তিনি-ফল প্রকাশের দিনই ছেড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আরবি বিভাগের ২০২৪ সালের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরপরই নিজের আবাসিক হলের সিট ছেড়ে দেন সাজ্জাদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষার্থীদের আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
হল ছাড়ার সময় নিজের প্রতিক্রিয়ায় সাজ্জাদ বলেন, যেহেতু ফল প্রকাশের মাধ্যমে তার শিক্ষাজীবনের আনুষ্ঠানিক অধ্যায় শেষ হয়েছে, তাই একই দিনে হল ছাড়াটাই তিনি দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে মনে করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি হলে ওঠেন এবং আজকের মধ্য দিয়ে তার হলজীবনের ইতি ঘটল।
হল সংস্কৃতি ও আবাসন সংকট নিয়েও কথা বলেন তিনি। সাজ্জাদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সমস্যা হলো সিট সংকট। দীর্ঘদিন ধরে এ সংকটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গণরুম ও গেস্টরুম সংস্কৃতি তৈরি হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য নানা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, তার সংগঠনের পক্ষ থেকে নিয়মিত শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা নিশ্চিত করা এবং সিট সংকট সমাধানে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে। হলে কেবল বৈধ ও নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করার নীতিও বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।
একাডেমিক সাফল্য ও ব্যক্তিগত সিদ্ধান্ত-দুই দিক থেকেই সাজ্জাদের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের বাস্তব চিত্র নিয়েও নতুন করে আলোচনা শুরু করেছেন।
বিজ্ঞাপন
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
- ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা