নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ইবি কর্মচারীদের মানববন্ধন


প্রকাশিত: ০৬:১৭ ২০ নভেম্বর ২০২৫
নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে ও ১৫ ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারশনের আহ্বানে তারা এ মানববন্ধনের আয়োজন করেন।এ সময় ১৫ ডিসেম্বরর মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে বিশ্ববিদ্যালয়সমূহ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ইবির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম। এছাড়া তৃতীয় শ্রেণির কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক অঞ্জনসহ অর্ধশতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “আজ আমরা এখানে দাঁড়িয়েছি নবম পে-স্কেলের দাবিতে। বিগত ১১ বছর আমাদের কোন পে-স্কেল হয় নাই। বিগত ১৫ বছরে পে-স্কেল না থাকা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। আমরা অন্তবর্তীকালীন সরকারকে জানাতে চাই পে-স্কেলের দাবি, আমাদের ভাতের দাবি। এই দাবি ১৫ ডিসেম্বরের মধ্যে আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের বৈষম্যবিহীন একটি পে-স্কেল উপহার দিয়ে যাবেন।”
বক্তারা আরও বলেন, “বাংলাদেশে পে-স্কেল ঘোষণা করার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন হয়। এই কথাটা এখন বলছেন। কিন্তু যখন পে-কমিশন গঠন করেছিলেন তখন কোথায় ছিলেন আপনারা? সারা বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্মচারীদের স্বপ্ন দেখালেন কেনো আপনারা? আপনারা যখন স্বপ্ন দেখিয়েছেন, তখন এই নবম পে-স্কেল আপনাদেরকেই বাস্তবায়ন করতে হবে। এটা শুধু আমাদের না, বাংলাদেশের সকল কর্মচারীর অধিকার এবং দাবি।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- কাতার, কুয়েত ও আমিরাতে একযোগে ড্রোন হামলায় জাহাজে অগ্নিকাণ্ড
- 'নতুন অস্ত্র ও রণকৌশলে চমকে যাবে শত্রুরা', ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- পাকিস্তানে চেকপোস্টে আত্মঘাতী হামলা, ১৫ পুলিশ সদস্য নিহত
- নড়াইলে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুদের যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- অগ্নি-৫ উৎক্ষেপণে ভারতের কৌশলগত সক্ষমতায় নতুন বার্তা
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- সাত বছর পর ইরান থেকে তেল-গ্যাস আমদানি শুরু ভারতের
- কুষ্টিয়ায় পীর হত্যায় মামলা করবে না পরিবার, ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই


