ইবিতে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশ ও সোচ্চার'র যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:৫৩ ৮ নভেম্বর ২০২৫
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "Dissemination of the UN Human Rights Office Fact-Finding Report" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে জুলাই ও আগস্ট ২০২৪ সালের বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের বাস্তবচিত্র তুলে ধরার লক্ষ্য নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশ এবং সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক ইবি শাখা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ২১২ ও ২১৩নং কক্ষে এ সেমিনার আয়োজন করে তারা। এতে জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন, যার মাধ্যমে জুলাই-আগস্ট ২০২৪ সালের ঘটনাবলির মানবাধিকার সংশ্লিষ্ট বাস্তবতা, তথ্য, বিশ্লেষণ ও সুপারিশ তুলে ধরা হয়।
সেমিনারে সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক ইবি শাখার সভাপতি রাহাত আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের
অধ্যাপক ড. মিজানুর রহমান ও সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, আল কুরআন বিভাগের সভাপতি নাছির উদ্দিন মিঝি ও অধ্যাপক ড. এবিএম জাকির হোসেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সহকারী প্রক্টর ও সোচ্চারের উপদেষ্টা অধ্যাপক ড. ফকরুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
এছাড়া সেমিনারের সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জাতিসংঘের গর্ভনেন্স বিশেষজ্ঞ ও সিনিয়র মানবাধিকার কর্মকর্তা জাহিদ হোসাইন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও লিগ্যাল সাপোর্ট ডিপার্টমেন্টের পরিচালক ব্যারিস্টার শাইখ মাহদি, সোচ্চার টর্চার ওয়াচডগের প্রজেক্ট ম্যানেজার ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া তামান্না, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সোচ্চার ট্রমা ম্যানেজমেন্ট ও সাপোর্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক সুমাইয়া তাসনিম।
এসময় সোচ্চারের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু ও অন্য সদস্যরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির, ছাত্রদলের নেতাকর্মীসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথির বক্তব্যে জাতিসংঘের গর্ভনেন্স বিশেষজ্ঞ ও সিনিয়র মানবাধিকার কর্মকর্তা জাহিদ হাসান জাতিসংঘ কি, কেন কিভাবে কাজ করে বিষয়গুলো উল্লেখ করে বলেন, জাতিসংঘ সারাবিশ্বে শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকার নিয়ে কাজের ধারাবাহিকতায় বাংলাদেশের গত জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লংঙ্ঘন হওয়া ঘটনাগুলো লিপিবদ্ধ করেছে। এর ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনও জমা দিয়েছে। এটি শিক্ষার্থীদের আন্দোলনের একটি আন্তর্জাতিক স্বীকৃতি।
প্রতিবেদনে মানবাধিকার রক্ষায় ৫টি সুপারিশ উপস্থাপন করা হয়। সুপারিশমালা হলো- জবাবদিহিতা ও বিচার বিভাগ নিশ্চিত করা, পুলিশ ও নিরাপত্তা বিভাগের অসামরিকীকরণ, নাগরিক পরিসর বৃদ্ধি,
রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা। এসকল সুপারিশ সরকার নিশ্চিত করতে পারলে মানবাধিকার লঙ্ঘিত হবে মা।
রোহিঙ্গা গণহত্যা ও পুনর্বাসনের প্রশ্নে তিনি আরও বলেন, আমার কাছে কোনও টাটকা জবাব নেই যে কেন জাতিসংঘ কেন ফলপ্রসূ কাজ করতে পারছে না। এটা জাতিরাষ্ট্রের সমস্যা হওয়ায় জাতিসংঘের পারারও কথা না।
জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট উপস্থাপনে সোচ্চারের সহযোগিতাকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের সেমিনারের মাধ্যমে তোমরা জানতে পেরেছো বিগত স্বৈরশাসন কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। এটি আমাদের আরও গভীরভাবে জানতে হবে, বুঝতে হবে। এটি আমাদের সচেতনতারও অংশ। আজকে জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি তাদের রিপোর্ট তোমাদের সামনে উপস্থাপন করেছে মাত্র তবে সকলের কাজ এটি অধ্যয়ন করে নিজেদের দায়িত্ববোধ জাগ্রত করা। এটি নিয়ে বিভিন্ন অনুষদভিত্তিক কর্মশালা করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার