ক্যাডেট কলেজ ভর্তি শুরু,আবেদন শুরু আজ থেকে


প্রকাশিত: ১২:২৭ ১ নভেম্বর ২০২৫
দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৬ সালের ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হয়েছে। আজ ১ নভেম্বর থেকে আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে এবং তা চলবে ১০ ডিসেম্বর, বিকেল ৫টা পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে।
বর্তমানে বাংলাদেশে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে, যার মধ্যে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টি কলেজ। সকল ভর্তি পরীক্ষা সপ্তম শ্রেণিতে নেওয়া হবে। ভর্তি প্রক্রিয়া লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।
আবেদনকারীর যোগ্যতা:
জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি, এবং প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে www.cadetcollege.army.mil.bd
অথবা https://www.cadetcollegeadmission.army.mil.bd
ওয়েবসাইটের মাধ্যমে।
দরকারি কাগজপত্র:
পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়)।
জন্মনিবন্ধন বা জন্মসনদের সত্যায়িত ফটোকপি।
অধ্যয়নকৃত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সত্যায়িত সনদ।
পিতা-মাতার আয়ের প্রত্যয়নপত্র।
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
প্রধান তারিখসমূহ:
আবেদন ফরম বিতরণ: ১ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫।
প্রবেশপত্র সংগ্রহ: ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত।
লিখিত পরীক্ষা: ২৭ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর:
মোট নম্বর ৩০০, যেখানে:
ইংরেজি: ১০০
গণিত: ১০০
বাংলা: ৬০
সাধারণ জ্ঞান: ৪০
সিলেবাস:
ভর্তি পরীক্ষা সম্পূর্ণ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ শ্রেণির সিলেবাস অনুযায়ী হবে।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং শিক্ষার পাশাপাশি সহশিক্ষা ও অতিরিক্ত কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্বে গড়ে তোলে।
বিজ্ঞাপন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া