জাল সনদপত্রে চাকরির অভিযোগে ৮ শিক্ষকের বিরুদ্ধে মামলা

যশোরের শার্শা উপজেলা চালতেবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সাতজন শিক্ষকসহ আটজনের বিরুদ্ধে বুধবার (৩০অক্টোবর) আদালতে মামলা হয়েছে। জাল সনদপত্রে চাকরি এবং সহায়তার অভিযোগে। কায়বা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস মামলাটি করেছেন।
আসামিরা হলেন, চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষিকা সালেহা খাতুন (কৃষি), সহকারী শিক্ষিকা মৌসুমী খাতুন, সহকারী শিক্ষক হাসানুজ্জামান, সহকারী শিক্ষিকা সালেহা খাতুন (কম্পিউটার), সহকারী শিক্ষক ইদ্রিস আলী (বিপিএড) ও কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
রুহুল কুদ্দুস মামলায় উল্লেখ করেছেন, তিনি ২০১১ সালের ৮ আগস্ট কায়বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন। নির্বাচিত হওয়ার পর তার ইউনিয়নভুক্ত হওয়ায় ২০১৫ সালের ৮ জুলাই চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি দেখতে পান, উল্লিখিত সাত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের সময় যে প্রয়োজনীয় সনদপত্র জমা দিয়েছেন তা সম্পূর্ণ জাল। এর প্রেক্ষিতে
১৩ জুলাই আইনজীবীর মাধ্যমে অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকার কাছে তিনি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। তখন নিজেদের চাকরি বাঁচানোর জন্য অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর শরণাপন্ন হন। এর প্রেক্ষিতে একই বছরের ২০ জুলাই রাত ১১টার দিকে আওয়ামী লীগ নেতা হাসান ফিরোজ আহম্মেদ টিংকু অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে রুহুল কুদ্দুসের বাগআঁচড়ার কলেজ রোডের বাড়িতে চড়াও হন। এ সময় রুহুল কুদ্দুসের বুকে পিস্তল ঠেঁকিয়ে তাকে শিক্ষক-শিক্ষিকাদের জাল সনদপত্র নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়া হয়। যে কারণে ওই সময় অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেননি রুহুল কুদ্দুস।
বিজ্ঞাপন
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
